Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

পায়ের ক্লান্তি দূর করবেন কীভাবে?

Googleplus Pint
#1
সারা দিনের ব্যস্ততার কারণে শরীরের পাশাপাশি পায়েও ক্লান্তিভাব দেখা দেয়। পায়ের ক্লান্তি দূর করে সহজেই শরীরকে চাঙ্গা করতে পারেন। এ ক্ষেত্রে প্রতিদিন বাসায় ফিরে গরম পানির মধ্যে প্রাকৃতিক উপাদান মিশিয়ে পা ভিজিয়ে রাখুন। দেখবেন, এক নিমিষেই আপনার পায়ের ক্লান্তি দূর হয়ে যাবে।
বোল্ডস্কাই ওয়েবসাইটের জীবনধারা বিভাগে পায়ের ক্লান্তি দূর করতে কয়েকটি পরামর্শ দেওয়া হয়েছে। চলুন, এক নজরে দেখে নিন।
লেবুর রস
লেবুর রস শুধু পায়ের ক্লান্তিই দূর করে না এটি পায়ের ময়লা ও জীবাণু দূর করে। গরম পানির মধ্যে লেবুর রস দিয়ে ১৫ মিনিট পা ভিজিয়ে রাখুন। দেখবেন সারাদিনের ক্লান্তি দূর হয়ে যাবে।
টি ট্রি অয়েল
যাদের পায়ে দুর্গন্ধ আছে তারা পায়ে এই তেল ব্যবহার করতে পারেন। গরম পানির মধ্যে কয়েক ফোঁটা টি ট্রি অয়েল দিয়ে পা ভিজিয়ে রাখুন। এতে পায়ের দুর্গন্ধ ও ক্লান্তিভাব দুটোই দূর হবে।
গোলাপজল
পায়ের সারাদিনের ক্লান্তিভাব দূর করতে গোলাপজল বেশ কার্যকর। গোলাপজলের মধ্যে ১০ মিনিট পা ভিজিয়ে রাখুন। এটি পায়ে অ্যারোমার কাজও করে।
বেকিং সোডা
গরম পানির মধ্যে এক টেবিল চামচ বেকিং সোডা মিশিয়ে ১৫ মিনিট পা ভিজিয়ে রাখুন। এটি পায়ের ক্লান্তিভাব দূর করার পাশাপাশি পা নরম ও মসৃণ করে।
লবণ
পায়ের রুক্ষতা ও ক্লান্তিভাবে দূর করতে লবণ বেশ কার্যকর। প্রথমে লবণের সঙ্গে সামান্য পানি মিশিয়ে পা ম্যাসাজ করুন। এবার লবণ মেশানো গরম পানিতে ১০ মিনিট পা ভিজিয়ে রাখুন। দেখবেন, আপনি সতেজ অনুভব করবেন।
Hasan
Reply


Possibly Related Threads…
Thread Author Replies Views Last Post
  শীতে ত্বকের যত্ন Hasan 0 2,204 11-21-2017, 12:52 PM
Last Post: Hasan
  ত্বকের পরিচর্যায় কিছু টিপস Hasan 0 2,420 11-21-2017, 12:52 PM
Last Post: Hasan
  ত্বক উজ্জ্বল ও সুন্দর করার টিপস Hasan 0 2,985 11-21-2017, 12:51 PM
Last Post: Hasan
  নিজেকে আরও সুন্দর করে তুলতে ব্যবহার করুন এই ৭ তেল Hasan 0 2,477 11-21-2017, 12:50 PM
Last Post: Hasan
  মন ভালো রাখতে যা করতে পারেন Hasan 0 3,030 11-21-2017, 12:44 PM
Last Post: Hasan
  যেভাবে বুঝবেন আপনার সঙ্গী এখনও তার সাবেককে ভালোবাসে Hasan 0 2,337 11-21-2017, 12:43 PM
Last Post: Hasan
  আপনার ভাগ্যে সর্বনাশ ডেকে আনতে পারে ছেঁড়া টাকা! Hasan 0 2,416 11-21-2017, 12:43 PM
Last Post: Hasan
  ছেলেরা প্রথম দেখায় মেয়েদের যে বিষয়গুলো খেয়াল করে Hasan 0 2,542 11-21-2017, 12:42 PM
Last Post: Hasan
  আপনার সুখের রহস্য কী? Hasan 0 2,384 11-21-2017, 12:40 PM
Last Post: Hasan
  হেয়ার স্টাইল দেখে জেনে নিন ছেলেদের স্বভাব Hasan 0 2,487 11-21-2017, 12:37 PM
Last Post: Hasan

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)