Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

চুলে কীভাবে লেবু ব্যবহার করবেন?

Googleplus Pint
#1
লেবুর সাইট্রিক এসিড ও শক্তিশালী ভিটামিন সি চুলের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য খুবই উপকারী। তবে চুলের একেকটি সমস্যার সমাধানে ভিন্ন ভিন্ন পদ্ধতিতে লেবুর রস ব্যবহার করতে হবে। এ ক্ষেত্রে বোল্ডস্কাই ওয়েবসাইটের এই পরামর্শগুলো একবার দেখে নিতে পারেন।
খুশকি দূর করতে
লেবুর রস খুশকি দূর করতে সবচেয়ে কার্যকর উপাদান। শ্যাম্পু করার আধা ঘণ্টা আগে মাথার তালুতে লেবুর রস লাগিয়ে অপেক্ষা করুন। এবার শ্যাম্পু করে ফেলুন। দেখবেন, একবার ব্যবহারেই খুশকি দূর হয়ে যাবে।
তেলতেলে ভাব দূর করতে
অনেকের মাথার তালু তৈলাক্ত হওয়ার কারণে চুলও তেলতেলে হয়ে যায়। লেবুর শক্তিশালী ভিটামিন সি এ সমস্যার সমাধান করে। সপ্তাহে অন্তত দুদিন মাথায় তেল দিয়ে ম্যাসাজ করার পর তুলার বলে লেবুর রস লাগিয়ে মাথার তালুতে লাগান। এই রস তালুর অতিরিক্ত তেল নিঃসরণ দূর করতে সাহায্য করবে।
ঝলমলে চুলের জন্য
একটি লেবুর রসের সঙ্গে দুই চা চামচ মধু মিশিয়ে চুলে লাগান। এই মিশ্রণ মাথার তালুতে লাগানোর প্রয়োজন নেই। আধা ঘণ্টা পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে চুলের রুক্ষতা দূর হয়ে ঝলমলে হবে।
চুল বৃদ্ধির জন্য
নারকেল তেলের সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে চুল ও মাথার তালুতে ম্যাসাজ করুন। এক ঘণ্টা পর শ্যাম্পু করে ফেলুন। এই মিশ্রণ দ্রুত চুল বৃদ্ধিতে সাহায্য করে।
চুল পরিষ্কার করতে
লেবুর রস চুলে প্রাকৃতিক ক্লিনজার হিসেবে কাজ করে। এক চা চামচ বেকিং সোডার সঙ্গে লেবুর রস মিশিয়ে পাতলা মিশ্রণ তৈরি করুন। এবার চুলে ও মাথার তালুতে লাগিয়ে কিছুক্ষণ ম্যাসাজ করুন। এরপর শ্যাম্পু করে ফেলুন। এই মিশ্রণ চুল ও মাথার ত্বক পরিষ্কার করতে বেশ কার্যকর।
Hasan
Reply


Messages In This Thread
চুলে কীভাবে লেবু ব্যবহার করবেন? - by Hasan - 01-16-2017, 05:22 PM

Possibly Related Threads…
Thread Author Replies Views Last Post
  শীতে ত্বকের যত্ন Hasan 0 2,195 11-21-2017, 12:52 PM
Last Post: Hasan
  ত্বকের পরিচর্যায় কিছু টিপস Hasan 0 2,408 11-21-2017, 12:52 PM
Last Post: Hasan
  ত্বক উজ্জ্বল ও সুন্দর করার টিপস Hasan 0 2,976 11-21-2017, 12:51 PM
Last Post: Hasan
  নিজেকে আরও সুন্দর করে তুলতে ব্যবহার করুন এই ৭ তেল Hasan 0 2,469 11-21-2017, 12:50 PM
Last Post: Hasan
  মন ভালো রাখতে যা করতে পারেন Hasan 0 3,021 11-21-2017, 12:44 PM
Last Post: Hasan
  যেভাবে বুঝবেন আপনার সঙ্গী এখনও তার সাবেককে ভালোবাসে Hasan 0 2,325 11-21-2017, 12:43 PM
Last Post: Hasan
  আপনার ভাগ্যে সর্বনাশ ডেকে আনতে পারে ছেঁড়া টাকা! Hasan 0 2,408 11-21-2017, 12:43 PM
Last Post: Hasan
  ছেলেরা প্রথম দেখায় মেয়েদের যে বিষয়গুলো খেয়াল করে Hasan 0 2,536 11-21-2017, 12:42 PM
Last Post: Hasan
  আপনার সুখের রহস্য কী? Hasan 0 2,375 11-21-2017, 12:40 PM
Last Post: Hasan
  হেয়ার স্টাইল দেখে জেনে নিন ছেলেদের স্বভাব Hasan 0 2,475 11-21-2017, 12:37 PM
Last Post: Hasan

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)