Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

কখন সোনার রোদ নিভে গেছে - জীবনানন্দ দাশ

Googleplus Pint
#1
কখন সোনার রোদ নিভে গেছে — অবিরল শুপুরির সারি
আঁধারে যেতেছে ডুবে — প্রান্তরের পার থেকে গরম বাতাস
ক্ষুধিত চিলের মতো চৈত্রের এ অন্ধকার ফেলিতেছে শ্বাস;
কোন চৈত্রে চলে গেছে সেই মেয়ে — আসিবে না করে গেছে
আড়ি :
ক্ষীরুই গাছের পাশে একাকী দাঁড়ায়ে আজ বলিতে কি পারি
কোথাও সে নাই এই পৃথিবীতে তাহার শরীর থেকে শ্বাস
ঝরে গেছে বলে তারে ভুলে গেছে নক্ষত্রের অসীম আকাশ,
কোথাও সে নাই আর — পাব নাকো তারে কোনো পৃথিবী
নিঙাড়ি?
এই মাঠে — এই ঘাসে ফল্সা এ-ক্ষীরুয়ে যে গন্ধ লেগে আছে
আজও তার যখন তুলিতে যাই ঢেঁকিশাক — দুপুরের রোদে
সর্ষের ক্ষেতের দিকে চেয়ে থাকি — অঘ্রাণে যে ধান ঝরিয়াছে
তাহার দু-এক গুচ্ছ তুলে নিই, চেয়ে দেখি নির্জন আমোদে
পৃথিবীর রাঙা রোদে চড়িতেছে আকাঙ্ক্ষায় চিনিচাঁপা গাছে —
জানি সে আমার কাছে আছে আজো — আজো সে আমার
কাছে কাছে।
Reply


Possibly Related Threads…
Thread Author Replies Views Last Post
  একদিন এই দেহ ঘাস - জীবনানন্দ দাশ Maghanath Das 0 2,036 02-19-2017, 10:55 PM
Last Post: Maghanath Das
  কত ভোরে- দু’-পহরে - জীবনানন্দ দাশ Maghanath Das 0 2,185 02-19-2017, 10:53 PM
Last Post: Maghanath Das
  কান্ডারী হুশিয়ার! - কাজী নজরুল ইসলাম Maghanath Das 0 2,216 02-19-2017, 10:52 PM
Last Post: Maghanath Das
  কৃষাণী দুই মেয়ে - জসীমউদ্দীন Maghanath Das 0 2,206 02-19-2017, 10:51 PM
Last Post: Maghanath Das
  কোন্ দেশে - সত্যেন্দ্রনাথ দত্ত Maghanath Das 0 2,391 02-19-2017, 10:50 PM
Last Post: Maghanath Das
  খুঁজে তারে মরো মিছে - জীবনানন্দ দাশ Maghanath Das 0 2,244 02-19-2017, 10:49 PM
Last Post: Maghanath Das
  গোলপাতা ছাউনির বুক চুমে - জীবনানন্দ দাশ Maghanath Das 0 2,289 02-19-2017, 10:48 PM
Last Post: Maghanath Das
  চিরদিনের - সুকান্ত ভট্টাচার্য Maghanath Das 0 2,236 02-19-2017, 10:46 PM
Last Post: Maghanath Das
  জনতার মুখে ফোটে বিদ্যুৎবাণী - সুকান্ত ভট্টাচার্য Maghanath Das 0 2,225 02-19-2017, 10:45 PM
Last Post: Maghanath Das
  খাঁটি সোনা - সত্যেন্দ্রনাথ দত্ত Maghanath Das 0 2,518 02-19-2017, 10:43 PM
Last Post: Maghanath Das

Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)