Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

খুঁজে তারে মরো মিছে - জীবনানন্দ দাশ

Googleplus Pint
#1
খুঁজে তারে মরো মিছে — পাড়াগাঁর পথে তারে পাবে নাকো
আর;
রয়েছে অনেক কাক এ উঠানে — তবু সেই ক্লান্ত দাঁড়কাক
নাই আর; — অনেক বছর আগে আমে জামে হৃষ্ট এক ঝাঁক
দাঁড়কাক দেখা যেত দিন — রাত, — সে আমার ছেলেবেলাকার
কবেকার কথা সব; আসিবে না পৃথিবীতে সেদিন আবার:
রাত না ফুরাতে সে যে কদমের ডাল থেকে দিয়ে যেত ডাক, —
এখনো কাকের শব্দে অন্ধকার ভোরে আমি বিমনা, অবাক
তার কথা ভাবি শুধু; এত দিনে কোথায় সে? কি যে হলো তার
কোথায় সে নিয়ে গেছে সঙ্গে করে সেই নদী, ক্ষেত, মাঠ, ঘাস,
সেই দিন, সেই রাত্রি, সেই সব ম্নান চুল, ভিজে শাদা হাত
সেইসব নোনা গাছ, করমচা, শামুক গুগলি, কচি তালশাসঁ
সেইসব ভিজে ধুলো, বেলকুড়ি ছাওয়া পথ, ধোয়া ওঠা ভাত,
কোথায় গিয়েছে সব? — অসংখ্য কাকের শব্দে ভরিছে আকাশ
ভোর রাতে — নবান্নের ভোরে আজ বুকে যেন কিসের আঘাত!
Reply


Possibly Related Threads…
Thread Author Replies Views Last Post
  একদিন এই দেহ ঘাস - জীবনানন্দ দাশ Maghanath Das 0 2,033 02-19-2017, 10:55 PM
Last Post: Maghanath Das
  কত ভোরে- দু’-পহরে - জীবনানন্দ দাশ Maghanath Das 0 2,184 02-19-2017, 10:53 PM
Last Post: Maghanath Das
  কান্ডারী হুশিয়ার! - কাজী নজরুল ইসলাম Maghanath Das 0 2,214 02-19-2017, 10:52 PM
Last Post: Maghanath Das
  কৃষাণী দুই মেয়ে - জসীমউদ্দীন Maghanath Das 0 2,204 02-19-2017, 10:51 PM
Last Post: Maghanath Das
  কোন্ দেশে - সত্যেন্দ্রনাথ দত্ত Maghanath Das 0 2,388 02-19-2017, 10:50 PM
Last Post: Maghanath Das
  গোলপাতা ছাউনির বুক চুমে - জীবনানন্দ দাশ Maghanath Das 0 2,286 02-19-2017, 10:48 PM
Last Post: Maghanath Das
  চিরদিনের - সুকান্ত ভট্টাচার্য Maghanath Das 0 2,233 02-19-2017, 10:46 PM
Last Post: Maghanath Das
  জনতার মুখে ফোটে বিদ্যুৎবাণী - সুকান্ত ভট্টাচার্য Maghanath Das 0 2,218 02-19-2017, 10:45 PM
Last Post: Maghanath Das
  খাঁটি সোনা - সত্যেন্দ্রনাথ দত্ত Maghanath Das 0 2,516 02-19-2017, 10:43 PM
Last Post: Maghanath Das
  কখন সোনার রোদ নিভে গেছে - জীবনানন্দ দাশ Maghanath Das 0 2,269 02-19-2017, 10:42 PM
Last Post: Maghanath Das

Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)