Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

খাঁটি সোনা - সত্যেন্দ্রনাথ দত্ত

Googleplus Pint
#1
মধুর চেয়ে আছে মধুর
সে এই আমার দেশের মাটি
আমার দেশের পথের ধূলা
খাঁটি সোনার চাইতে খাঁটি।
চন্দনেরি গন্ধভরা,
শীতল করা, ক্লান্তি-হরা
যেখানে তার অঙ্গ রাখি
সেখানটিতেই শীতল পাটি।
শিয়রে তার সূর্য এসে
সোনার কাঠি ছোঁয়ায় হেসে,
নিদ-মহলে জ্যোৎস্না নিতি
বুলায় পায়ে রূপার কাঠি।
নাগের বাঘের পাহারাতে
হচ্ছে বদল দিনে রাতে,
পাহাড় তারে আড়াল করে
সাগর সে তার ধোয়ায় পা'টি।
নারিকেলের গোপন কোষে
অন্ন-পানী’ যোগায় গো সে,
কোল ভরা তার কনক ধানে
আটটি শীষে বাঁধা আঁটি।
মধুর চেয়ে আছে মধুর
সে এই আমার দেশের মাটি।
Reply


Possibly Related Threads…
Thread Author Replies Views Last Post
  একদিন এই দেহ ঘাস - জীবনানন্দ দাশ Maghanath Das 0 2,039 02-19-2017, 10:55 PM
Last Post: Maghanath Das
  কত ভোরে- দু’-পহরে - জীবনানন্দ দাশ Maghanath Das 0 2,189 02-19-2017, 10:53 PM
Last Post: Maghanath Das
  কান্ডারী হুশিয়ার! - কাজী নজরুল ইসলাম Maghanath Das 0 2,220 02-19-2017, 10:52 PM
Last Post: Maghanath Das
  কৃষাণী দুই মেয়ে - জসীমউদ্দীন Maghanath Das 0 2,208 02-19-2017, 10:51 PM
Last Post: Maghanath Das
  কোন্ দেশে - সত্যেন্দ্রনাথ দত্ত Maghanath Das 0 2,393 02-19-2017, 10:50 PM
Last Post: Maghanath Das
  খুঁজে তারে মরো মিছে - জীবনানন্দ দাশ Maghanath Das 0 2,247 02-19-2017, 10:49 PM
Last Post: Maghanath Das
  গোলপাতা ছাউনির বুক চুমে - জীবনানন্দ দাশ Maghanath Das 0 2,294 02-19-2017, 10:48 PM
Last Post: Maghanath Das
  চিরদিনের - সুকান্ত ভট্টাচার্য Maghanath Das 0 2,242 02-19-2017, 10:46 PM
Last Post: Maghanath Das
  জনতার মুখে ফোটে বিদ্যুৎবাণী - সুকান্ত ভট্টাচার্য Maghanath Das 0 2,232 02-19-2017, 10:45 PM
Last Post: Maghanath Das
  কখন সোনার রোদ নিভে গেছে - জীবনানন্দ দাশ Maghanath Das 0 2,277 02-19-2017, 10:42 PM
Last Post: Maghanath Das

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)