Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

আলুর পরোটা ও ফ্রেঞ্চ ফ্রাই

Googleplus Pint
#1
আলু শীতের সবজি। তবে সংরক্ষণ করলে খাওয়া যায় ১২ মাস। আলু দিয়ে রান্না হয় না এমন তরকারি কমই পাওয়া যায়। তাই আজকে জেনে নিন নতুন আলু দিয়ে পরোটা আর ফ্রেঞ্চ ফ্রাই তৈরির নিয়ম।



→ আলু পরোটা...



যে যে উপকরণ দরকার

৬ টি পরোটার জন্য ময়দা, আলু ৪টি, ধনেপাতা এক আঁটি, লবণ পরিমাণ মতো, ১ চা-চামচ গুঁড়া মরিচ, একটু পাতিলেবুর রস।



যেভাবে প্রস্তুত করবেন

আলুর খোসা ছাড়িয়ে চটকে এর সঙ্গে গুঁড়া মরিচ, লবণ ও সরু করে কুচানো ধনেপাতা চটকে একটু পাতিলেবুর রস দিন। লবণ ও ময়দা দিয়ে পরোটার জন্য মাখুন এবং ৬টি লেচি তৈরি করুন। প্রত্যেকটি লেচির মাঝে আলুর পুর দিয়ে বেলে ঘি বা তেলে ভেজে নিন এবং গরম গরম পরিবেশন করুন।



→ আলুর ফ্রেঞ্চ ফ্রাই...



যে যে উপকরণ দরকার

আলু আধা কেজি (বড় সাইজ), কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ, হলুদ এবং মরিচ গুঁড়া সামান্য, লবণ পরিমাণ মতো, টেস্টিং সল্ট এক চা-চামচের ৪ ভাগের এক ভাগ, পানি সামান্য।



যেভাবে প্রস্তুত করবেন

আলু ফ্রেঞ্চ আকারে কেটে নিতে হবে। সামান্য পানি দিয়ে কাটা আলুগুলোকে তাপ দিয়ে নিতে হবে। পানি ভালো করে ঝরিয়ে নিতে হবে। এরপর কর্নফ্লাওয়ার, হলুদ এবং মরিচ গুঁড়া, লবণ, টেস্টিং সল্ট আলুর সঙ্গে ভালোভাবে মাখিয়ে ১০ মিনিট রেখে দিতে হবে। প্যানে তেল গরম করে বাদামি করে ভেজে নিতে হবে। এরপর সস দিয়ে সুন্দর করে সাজিয়ে গরম গরম পরিবেশন করতে হবে।


Attached Files Thumbnail(s)
   
Hasan
Reply


Possibly Related Threads…
Thread Author Replies Views Last Post
  [রেসিপি] সকাল সকাল হয়ে যাক এক কাপ ধোঁয়া ওঠা মশলা চা! Hasan 0 2,153 08-29-2017, 04:28 PM
Last Post: Hasan
  গরমে ঠাণ্ডা রাখবে দুধ-ভাত, সঙ্গে দই! Hasan 0 2,330 05-25-2017, 10:32 PM
Last Post: Hasan
  মাত্র ৫ মিনিটে তৈরি করুন মজাদার সন্দেশ Hasan 0 2,205 05-25-2017, 10:29 PM
Last Post: Hasan
  [রেসিপি] রেসিপি: গরুর মাংসের আচার Hasan 0 2,268 05-25-2017, 10:28 PM
Last Post: Hasan
  বাসি কেক দিয়ে তৈরি করে নিন চোখ জুড়ানো কেক পপস Playboy 0 2,434 03-20-2017, 09:58 AM
Last Post: Playboy
  রেসিপি : বাড়িতেই বানান মজাদার দেশি মুড়ির মোয়া Hasan 0 2,443 03-19-2017, 11:29 AM
Last Post: Hasan
  আমসত্ত্ব-তেঁতুলের চাটনি রেসিপি Hasan 0 2,353 03-19-2017, 11:28 AM
Last Post: Hasan
  সুস্বাদু তেহারি রান্নার সহজ রেসিপি Hasan 0 2,464 03-16-2017, 08:37 PM
Last Post: Hasan
  থাই চিকেন ফ্রাই Hasan 0 2,282 03-16-2017, 08:37 PM
Last Post: Hasan
  চাইনিজ স্টার ফ্রাইড ভেজিটেবল তৈরির রেসিপি Hasan 0 2,524 03-01-2017, 12:06 AM
Last Post: Hasan

Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)