Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

মাত্র ৫ মিনিটে তৈরি করুন মজাদার সন্দেশ

Googleplus Pint
#1
মিষ্টি বাঙালিদের পছন্দের একটি খাবারের নাম। রসগোল্লা, গোলাপজাম, জিলাপি প্রভৃতি মিষ্টির সাথে সন্দেশ অন্যতম। মজাদার সন্দেশ ঘরে তৈরি করতে চাইলেও ঝামেলার কথা চিন্তা করে আর তৈরি করা হয়ে ওঠে না। ঝামেলা ছাড়াই কেবল গুঁড়ো দুধ দিয়ে মাত্র পাঁচ মিনিটে তৈরি করে নিতে পারেন দোকানের মতো পারফেক্ট সন্দেশ।
উপকরণ
- ২৫০ গ্রাম গুঁড়ো দুধ
- ৩০০ মিলি গ্রাম ক্রিম
- ৪ কাপ চিনি
- কাজু বাদাম কুচি
- এলাচি গুঁড়ো
- পেস্তা বাদাম কুচি
প্রণালী
১। একটি পাত্রে গুঁড়ো দুধ, ক্রিম, চিনি একসাথে ভালো করে মিশিয়ে নিন।
২। এমনভাবে মিশিয়ে নেবেন চিনির দানা যাতে ভাল ভাবে মিশে যায়।
৩। মিশ্রণটি এখন ১ মিনিটের জন্য মাইক্রোওয়েভ দিন। এক মিনিট পর মাইক্রো ওয়েভ থেকে বের করে মিশ্রণটি ভালো করে মিশিয়ে নিন।
৪। তারপর আবার ৪ মিনিটের জন্য মিশ্রণটি মাইক্রোওয়েভে দিন।
৫। ৪ মিনিট মিশ্রণটি বের করে এতে এলাচি গুঁড়ো, বাদাম কুচি দিয়ে আবার ভাল করে মেশান।
৬। এখন একটি ট্রেতে তেল বা মাখন লাগিয়ে নিন। এতে মিশ্রণটি ঢেলে দিন।
৭। এই মিশ্রণটি আবার ১ মিনিটের জন্য মাইক্রোওয়েভে দিয়ে দিন।
৮। এক মিনিট পর মাইক্রো ওভেন থেকে ট্রে বের করে আপনার পছন্দ মত আকৃতিতে কেটে ফেলুন।
৯। এটি এক থেকে দুই ঘন্টা ঠান্ডা হতে দিন।
টিপস
ঠান্ডা হওয়ার আগে ট্রে থেকে সন্দেশ উঠানোর চেষ্টা করবেন না। ঠান্ডা হলে সন্দেশ একটি সুন্দর আকৃতি হবে।
Hasan
Reply


Possibly Related Threads…
Thread Author Replies Views Last Post
  [রেসিপি] সকাল সকাল হয়ে যাক এক কাপ ধোঁয়া ওঠা মশলা চা! Hasan 0 2,158 08-29-2017, 04:28 PM
Last Post: Hasan
  গরমে ঠাণ্ডা রাখবে দুধ-ভাত, সঙ্গে দই! Hasan 0 2,333 05-25-2017, 10:32 PM
Last Post: Hasan
  [রেসিপি] রেসিপি: গরুর মাংসের আচার Hasan 0 2,270 05-25-2017, 10:28 PM
Last Post: Hasan
  বাসি কেক দিয়ে তৈরি করে নিন চোখ জুড়ানো কেক পপস Playboy 0 2,435 03-20-2017, 09:58 AM
Last Post: Playboy
  রেসিপি : বাড়িতেই বানান মজাদার দেশি মুড়ির মোয়া Hasan 0 2,443 03-19-2017, 11:29 AM
Last Post: Hasan
  আমসত্ত্ব-তেঁতুলের চাটনি রেসিপি Hasan 0 2,355 03-19-2017, 11:28 AM
Last Post: Hasan
  সুস্বাদু তেহারি রান্নার সহজ রেসিপি Hasan 0 2,467 03-16-2017, 08:37 PM
Last Post: Hasan
  থাই চিকেন ফ্রাই Hasan 0 2,285 03-16-2017, 08:37 PM
Last Post: Hasan
  চাইনিজ স্টার ফ্রাইড ভেজিটেবল তৈরির রেসিপি Hasan 0 2,526 03-01-2017, 12:06 AM
Last Post: Hasan
  [স্বাস্থ্যগত] চিংড়ি মাছের বড়া Safikul Sagor 0 2,819 02-21-2017, 06:29 PM
Last Post: Safikul Sagor

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)