Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

জন্ম মৃত্যু জীবনযাপন-আবুল হাসান

Googleplus Pint
#1
মৃত্যু আমাকে নেবে, জাতিসংঘ আমাকে নেবেনা,
আমি তাই নিরপেক্ষ মানুষের কাছে, কবিদের সুধী সমাবেশে
আমার মৃত্যুর আগে বোলে যেতে চাই,
সুধীবৃন্দ ক্ষান্ত হোন, গোলাপ ফুলের মতো শান্ত হোন
কী লাভ যুদ্ধ কোরে ? শত্রুতায় কী লাভ বলুন ?
আধিপত্যে এত লোভ ? পত্রিকা তো কেবলি আপনাদের
ক্ষয়ক্ষতি, ধ্বংস আর বিনাশের সংবাদে ভরপুর…
মানুষ চাঁদে গেল, আমি ভালোবাসা পেলুম
পৃথিবীতে তবু হানাহানি থামলোনা !
পৃথিবীতে তবু আমার মতোন কেউ রাত জেগে
নুলো ভিখিরীর গান, দারিদ্রের এত অভিমান দেখলোনা !
আমাদের জীবনের অর্ধেক সময় তো আমরা
সঙ্গমে আর সন্তান উৎপাদনে শেষ কোরে দিলাম,
সুধীবৃন্দ, তবু জীবনে কয়বার বলুন তো
আমরা আমাদের কাছে বোলতে পেরেছি,
ভালো আছি, খুব ভালো আছি ?
Reply


Possibly Related Threads…
Thread Author Replies Views Last Post
  দ্রব্যমূল্য Manab_Mondal 0 2,236 10-18-2022, 11:02 AM
Last Post: Manab_Mondal
  আমার জলেই টলমল করে আঁখি - নির্মলেন্দু গুণ Maghanath Das 0 2,405 02-19-2017, 11:45 PM
Last Post: Maghanath Das
  আমার সকল আয়োজন - হেলাল হাফিজ Maghanath Das 0 2,453 02-19-2017, 11:42 PM
Last Post: Maghanath Das
  আমি কবি-সেই কবি - জীবনানন্দ দাশ Maghanath Das 0 2,421 02-19-2017, 11:41 PM
Last Post: Maghanath Das
  আমার কৈফিয়ৎ - কাজী নজরুল ইসলাম Maghanath Das 0 2,341 02-19-2017, 11:38 PM
Last Post: Maghanath Das
  আকাশতলে উঠল ফুটে - রবীন্দ্রনাথ ঠাকুর Maghanath Das 0 2,258 02-19-2017, 11:37 PM
Last Post: Maghanath Das
  অন্তর মম বিকশিত করো - রবীন্দ্রনাথ ঠাকুর Maghanath Das 0 2,408 02-19-2017, 11:36 PM
Last Post: Maghanath Das
  আজ আমার মনে ত না মানেরে - জসীমউদ্দীন Maghanath Das 0 2,331 02-19-2017, 11:34 PM
Last Post: Maghanath Das
  সুন্দরের গান – হেলাল হাফিজ Maghanath Das 0 2,230 02-19-2017, 10:13 PM
Last Post: Maghanath Das

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)