Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

আমার সকল আয়োজন - হেলাল হাফিজ

Googleplus Pint
#1
আমাকে দুঃখের শ্লোক কে শোনাবে?
কে দেখাবে আমাকে দুঃখের চিহ্ন কী এমন,
দুঃখ তো আমার সেই জন্ম থেকে জীবনের
একমাত্র মৌলিক কাহিনী।
আমার শৈশব বলে কিছু নেই
আমার কৈশোর বলে কিছু নেই,
আছে শুধু বিষাদের গহীন বিস্তার।
দুঃখ তো আমার হাত–হাতের আঙুল–আঙুলের নখ
দুঃখের নিখুঁত চিত্র এ কবির আপাদমস্তক।
আমার দুঃখ আছে কিন্তু আমি দুখী নই,
দুঃখ তো সুখের মতো নীচ নয়, যে আমাকে দুঃখ দেবে।
আমার একেকটি দুঃখ একেকটি দেশলাই কাঠির মতন,
অবয়ব সাজিয়েছে ভয়ঙ্কর সুন্দরের কালো কালো
অগ্নিতিলকে,
পাঁজরের নাম করে ওসব সংগোপনে
সাজিয়ে রেখেছি আমি সেফ্টি-ম্যাচের মতো বুকে।
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
* "যে জলে আগুন জ্বলে" কাব্যগ্রন্থে প্রকাশিত।
Reply


Possibly Related Threads…
Thread Author Replies Views Last Post
  দ্রব্যমূল্য Manab_Mondal 0 2,305 10-18-2022, 11:02 AM
Last Post: Manab_Mondal
  আমার জলেই টলমল করে আঁখি - নির্মলেন্দু গুণ Maghanath Das 0 2,469 02-19-2017, 11:45 PM
Last Post: Maghanath Das
  আমি কবি-সেই কবি - জীবনানন্দ দাশ Maghanath Das 0 2,482 02-19-2017, 11:41 PM
Last Post: Maghanath Das
  আমার কৈফিয়ৎ - কাজী নজরুল ইসলাম Maghanath Das 0 2,405 02-19-2017, 11:38 PM
Last Post: Maghanath Das
  আকাশতলে উঠল ফুটে - রবীন্দ্রনাথ ঠাকুর Maghanath Das 0 2,320 02-19-2017, 11:37 PM
Last Post: Maghanath Das
  অন্তর মম বিকশিত করো - রবীন্দ্রনাথ ঠাকুর Maghanath Das 0 2,468 02-19-2017, 11:36 PM
Last Post: Maghanath Das
  আজ আমার মনে ত না মানেরে - জসীমউদ্দীন Maghanath Das 0 2,391 02-19-2017, 11:34 PM
Last Post: Maghanath Das
  জন্ম মৃত্যু জীবনযাপন-আবুল হাসান Maghanath Das 0 2,539 02-19-2017, 10:16 PM
Last Post: Maghanath Das
  সুন্দরের গান – হেলাল হাফিজ Maghanath Das 0 2,288 02-19-2017, 10:13 PM
Last Post: Maghanath Das

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)