Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

আকাশতলে উঠল ফুটে - রবীন্দ্রনাথ ঠাকুর

Googleplus Pint
#1
আকাশতলে উঠল ফুটে
আলোর শতদল।
পাপড়িগুলি থরে থরে
ছড়ালো দিক্-দিগন্তরে,
ঢেকে গেলো অন্ধকারের
নিবিড় কালো জল।
মাঝখানেতে সোনার কোষে
আনন্দে, ভাই, আছি বসে -
আমায় ঘিরে ছড়ায় ধীরে
আলোর শতদল।
আকাশেতে ঢেউ দিয়ে রে
বাতাস বহে যায়।
চার দিকে গান বেজে ওঠে,
চার দিকে প্রাণ নেচে ছোটে,
গগনভরা পরশখানি
লাগে সকল গায়।
ডুব দিয়ে এই প্রাণ-সাগরে
নিতেছি প্রাণ বক্ষ ভরে,
ফিরে ফিরে আমায় ঘিরে
বাতাস বহে যায়।
দশ দিকেতে আঁচল পেতে
কোল দিয়েছে মাটি।
রয়েছে জীব যে যেখানে
সকলকে সে ডেকে আনে,
সবার হাতে সবার পাতে
অন্ন সে দেয় বাঁটি।
ভরেছে মন গীত গন্ধে,
বসে আছি মহানন্দে,
আমায় ঘিরে আঁচল পেতে
কোল দিয়েছে মাটি।
আলো, তোমায় নমি, আমার
মিলাক অপরাধ।
ললাটেতে রাখো আমার
পিতার আশীর্বাদ।
বাতাস, তোমায় নমি, আমার
ঘুচুক অবসাদ।
সকল দেহে বুলিয়ে দাও
পিতার আশীর্বাদ।
মাটি, তোমায় নমি, আমার
মিটুক সর্ব সাধ।
গৃহ ভরে ফলিয়ে তোলো
পিতার আশীর্বাদ।
Reply


Possibly Related Threads…
Thread Author Replies Views Last Post
  দ্রব্যমূল্য Manab_Mondal 0 2,234 10-18-2022, 11:02 AM
Last Post: Manab_Mondal
  আমার জলেই টলমল করে আঁখি - নির্মলেন্দু গুণ Maghanath Das 0 2,403 02-19-2017, 11:45 PM
Last Post: Maghanath Das
  আমার সকল আয়োজন - হেলাল হাফিজ Maghanath Das 0 2,453 02-19-2017, 11:42 PM
Last Post: Maghanath Das
  আমি কবি-সেই কবি - জীবনানন্দ দাশ Maghanath Das 0 2,414 02-19-2017, 11:41 PM
Last Post: Maghanath Das
  আমার কৈফিয়ৎ - কাজী নজরুল ইসলাম Maghanath Das 0 2,340 02-19-2017, 11:38 PM
Last Post: Maghanath Das
  অন্তর মম বিকশিত করো - রবীন্দ্রনাথ ঠাকুর Maghanath Das 0 2,406 02-19-2017, 11:36 PM
Last Post: Maghanath Das
  আজ আমার মনে ত না মানেরে - জসীমউদ্দীন Maghanath Das 0 2,329 02-19-2017, 11:34 PM
Last Post: Maghanath Das
  জন্ম মৃত্যু জীবনযাপন-আবুল হাসান Maghanath Das 0 2,482 02-19-2017, 10:16 PM
Last Post: Maghanath Das
  সুন্দরের গান – হেলাল হাফিজ Maghanath Das 0 2,229 02-19-2017, 10:13 PM
Last Post: Maghanath Das

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)