Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

আমার জলেই টলমল করে আঁখি - নির্মলেন্দু গুণ

Googleplus Pint
#1
নিজের জলেই টলমল করে আঁখি,
তাই নিয়ে খুব বিব্রত হয়ে থাকি।
চেষ্টা করেও রাখতে পারি না ধরে-
ভয় হয় আহা, এই বুঝি যায় পড়ে।
এমনিই আছি নদীমাতৃক দেশে,
অশ্রুনদীর সংখ্যা বাড়াবো শেষে?
আমার গঙ্গা আমার চোখেই থাক্
আসুক গ্রীষ্ম মাটি-ফাটা বৈশাখ।
দোষ নেই যদি তখন যায় সে ঝরে,
ততদিন তাকে রাখতেই হবে ধরে।
সেই লক্ষেই প্রস্তুতি করে সারা,
লুকিয়েছিলাম গোপন অশ্রুধারা।
কিন্তু কবির বিধি যদি হন বাম,
কিছুতে পূর্ণ হয় না মনস্কাম।
মানুষ তো নয় চির-সংযমে সাধা,
তাই তো চোখের অশ্রু মানে না বাঁধা।
আমার জলেই টলমল করে আঁখি,
তোমার চোখের অশ্রু কোথায় রাখি।
Reply


Possibly Related Threads…
Thread Author Replies Views Last Post
  দ্রব্যমূল্য Manab_Mondal 0 2,305 10-18-2022, 11:02 AM
Last Post: Manab_Mondal
  আমার সকল আয়োজন - হেলাল হাফিজ Maghanath Das 0 2,516 02-19-2017, 11:42 PM
Last Post: Maghanath Das
  আমি কবি-সেই কবি - জীবনানন্দ দাশ Maghanath Das 0 2,482 02-19-2017, 11:41 PM
Last Post: Maghanath Das
  আমার কৈফিয়ৎ - কাজী নজরুল ইসলাম Maghanath Das 0 2,405 02-19-2017, 11:38 PM
Last Post: Maghanath Das
  আকাশতলে উঠল ফুটে - রবীন্দ্রনাথ ঠাকুর Maghanath Das 0 2,320 02-19-2017, 11:37 PM
Last Post: Maghanath Das
  অন্তর মম বিকশিত করো - রবীন্দ্রনাথ ঠাকুর Maghanath Das 0 2,470 02-19-2017, 11:36 PM
Last Post: Maghanath Das
  আজ আমার মনে ত না মানেরে - জসীমউদ্দীন Maghanath Das 0 2,392 02-19-2017, 11:34 PM
Last Post: Maghanath Das
  জন্ম মৃত্যু জীবনযাপন-আবুল হাসান Maghanath Das 0 2,540 02-19-2017, 10:16 PM
Last Post: Maghanath Das
  সুন্দরের গান – হেলাল হাফিজ Maghanath Das 0 2,288 02-19-2017, 10:13 PM
Last Post: Maghanath Das

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)