Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

ইস্ট ছাড়াই তৈরি করুন রেস্তরাঁর স্বাদের পিজ্জা

Googleplus Pint
#1
ইটালিয়ান খাবার পিজ্জা যেমন জনপ্রিয় তেমনি মজাদার। বাচ্চারা তো বটেই, বড়দেরও বেশ পছন্দের খাবার এটি। অনেকে মনে করেন মজাদার এই খাবারটি ওভেন ছাড়া তৈরি করা সম্ভব না। এই ধারনাটি একদম ভুল। ওভেন ছাড়া চুলায়ও তৈরি করা সম্ভব পারফেক্ট পিজ্জা। কীভাবে? জেনে নিন রেসিপিটি।



• উপকরণ...



ডোয়ের জন্য

- ১/২ কাপ ময়দা

- টকদই (ডোয়ের জন্য যতটুকু প্রয়োজন)

- লবণ

- ১/৪ চা চামচ বেকিং সোডা

- ১/৪ চা চামচ বেকিং সোডা

- ১ চা চামচ মিক্সড হার্ব (ইচ্ছা)



সসের জন্য

- ২ টেবিল চামচ কেচাপ

- ১/৪ চা চামচ লবণ

- ১/৮ চা চামচ আদা রসুনের পেস্ট

- ১ চা চামচ মিক্সড হার্বস



পুরের জন্য

- পেঁয়াজ কুচি (প্রয়োজন অনুযায়ী)

- ক্যাপসিকাম কুচি

- চিজ

- লবণ

- তেল



• প্রণালী...



১। একটি পাত্রে ময়দা, টকদই, বেকিং পাউডার, মিক্সড হার্বস, বেকিং সোডা এবং লবণ দিয়ে ডো তৈরি করে নিন। পানির পরিবর্তে টকদই ব্যবহার করুন। যতটুকু টকদই প্রয়োজন ততটুকু ব্যবহার করুন।



২। ডোটি দিয়ে পিজ্জা তৈরির রুটি তৈরি করুন। কাঁটা চামচ দিয়ে রুটির মাঝে মাঝে ফুটো করে দিন।



৩। একটি প্যানে দুই কাপ লবণ এবং ওয়্যার স্ট্যান্ড দিয়ে চুলায় অল্প আঁচে গরম করতে দিন। পিজ্জার রুটিটি কেকের ছাঁচে রেখে প্যানের ভিতর দিয়ে দিন। ঢাকনা দিয়ে ঢেকে এটি ৫ থেকে ৬ মিনিট রান্না করুন।



৪। কেচাপ, আদা রসুনের পেস্ট, লবণ এবং হার্বস দিয়ে পিজ্জা সস তৈরি করুন।



৫। এবার পিজ্জার রুটির উপর হালকা তেল ব্রাশ করুন। এর উপর পিজ্জা সস, চিজ, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, সামান্য লবণ, গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে দিন। আবার চিজের কুচি দিয়ে দিন। এর উপর সামান্য তেল দিন।



৬। গরম হওয়া নন স্টিক প্যানে পিজ্জাটি দিয়ে দিন। এটি ঢাকনা দিয়ে ঢেকে ৫-৭ মিনিট রান্না করুন।



৭। ৭ মিনিট পর পরিবেশন করুন মজাদার পিজ্জা।


Attached Files Thumbnail(s)
   
Hasan
Reply


Possibly Related Threads…
Thread Author Replies Views Last Post
  [রেসিপি] সকাল সকাল হয়ে যাক এক কাপ ধোঁয়া ওঠা মশলা চা! Hasan 0 2,153 08-29-2017, 04:28 PM
Last Post: Hasan
  গরমে ঠাণ্ডা রাখবে দুধ-ভাত, সঙ্গে দই! Hasan 0 2,332 05-25-2017, 10:32 PM
Last Post: Hasan
  মাত্র ৫ মিনিটে তৈরি করুন মজাদার সন্দেশ Hasan 0 2,207 05-25-2017, 10:29 PM
Last Post: Hasan
  [রেসিপি] রেসিপি: গরুর মাংসের আচার Hasan 0 2,269 05-25-2017, 10:28 PM
Last Post: Hasan
  বাসি কেক দিয়ে তৈরি করে নিন চোখ জুড়ানো কেক পপস Playboy 0 2,434 03-20-2017, 09:58 AM
Last Post: Playboy
  রেসিপি : বাড়িতেই বানান মজাদার দেশি মুড়ির মোয়া Hasan 0 2,443 03-19-2017, 11:29 AM
Last Post: Hasan
  আমসত্ত্ব-তেঁতুলের চাটনি রেসিপি Hasan 0 2,354 03-19-2017, 11:28 AM
Last Post: Hasan
  সুস্বাদু তেহারি রান্নার সহজ রেসিপি Hasan 0 2,465 03-16-2017, 08:37 PM
Last Post: Hasan
  থাই চিকেন ফ্রাই Hasan 0 2,283 03-16-2017, 08:37 PM
Last Post: Hasan
  চাইনিজ স্টার ফ্রাইড ভেজিটেবল তৈরির রেসিপি Hasan 0 2,525 03-01-2017, 12:06 AM
Last Post: Hasan

Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)