Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

আমি কবি-সেই কবি - জীবনানন্দ দাশ

Googleplus Pint
#1
আমি কবি-সেই কবি-
আকাশে কাতর আঁখি তুলি হেরি ঝরা পালকের ছবি!
আন্মনা আমি চেয়ে থাকি দূর হিঙুল-মেঘের পানে!
মৌন নীলের ইশারায় কোন্ কামনা জাগিছে প্রাণে!
বুকের বাদল উথলি উঠিছে কোন্ কাজরীর গানে!
দাদুরী-কাঁদানো শাঙন-দরিয়া হৃদয়ে উঠিছে দ্রবি!
স্বপন-সুরার ঘোরে
আখের ভুলিয়া আপনারে আমি রেখেছি দিওয়ানা ক'রে!
জন্ম ভরিয়া সে কোন্ হেঁয়ালি হল না আমার সাধা-
পায় পায় নাচে জিঞ্জির হায়, পথে পথে ধায় ধাঁধা!
-নিমেষে পাসরি এই বসুধার নিয়তি-মানার বাধা
সারাটি জীবন খেয়ালের খোশে পেয়ালা রেখেছি ভ'রে!
ভুঁয়ের চাঁপাটি চুমি
শিশুর মতন, শিরীষের বুকে নীরবে পড়ি গো নুমি!
ঝাউয়ের কাননে মিঠা মাঠে মাঠে মটর-ক্ষেতের শেষে
তোতার মতন চকিতে কখন আমি আসিয়াছি ভেসে!
-ভাটিয়াল সুর সাঁঝের আঁধারে দরিয়ার পারে মেশে,-
বালুর ফরাশে ঢালু নদীটির জলে ধোঁয়া ওঠে ধূমি!
বিজন তারার সাঁঝে
আমার প্রিয়ের গজল-গানের রেওয়াজ বুঝি বা বাজে!
প'ড়ে আছে হেথা ছিন্ন নীবার, পাখির নষ্ট নীড়!
হেথায় বেদনা মা-হারা শিশুর, শুধু বিধবার ভিড়!
কোন্ যেন এক সুদূর আকাশ গোধূলিলোকের তীর
কাজের বেলায় ডাকিছে আমারে, ডাকে অকাজের মাঝে!
Reply


Possibly Related Threads…
Thread Author Replies Views Last Post
  দ্রব্যমূল্য Manab_Mondal 0 2,341 10-18-2022, 11:02 AM
Last Post: Manab_Mondal
  আমার জলেই টলমল করে আঁখি - নির্মলেন্দু গুণ Maghanath Das 0 2,496 02-19-2017, 11:45 PM
Last Post: Maghanath Das
  আমার সকল আয়োজন - হেলাল হাফিজ Maghanath Das 0 2,544 02-19-2017, 11:42 PM
Last Post: Maghanath Das
  আমার কৈফিয়ৎ - কাজী নজরুল ইসলাম Maghanath Das 0 2,431 02-19-2017, 11:38 PM
Last Post: Maghanath Das
  আকাশতলে উঠল ফুটে - রবীন্দ্রনাথ ঠাকুর Maghanath Das 0 2,341 02-19-2017, 11:37 PM
Last Post: Maghanath Das
  অন্তর মম বিকশিত করো - রবীন্দ্রনাথ ঠাকুর Maghanath Das 0 2,494 02-19-2017, 11:36 PM
Last Post: Maghanath Das
  আজ আমার মনে ত না মানেরে - জসীমউদ্দীন Maghanath Das 0 2,414 02-19-2017, 11:34 PM
Last Post: Maghanath Das
  জন্ম মৃত্যু জীবনযাপন-আবুল হাসান Maghanath Das 0 2,564 02-19-2017, 10:16 PM
Last Post: Maghanath Das
  সুন্দরের গান – হেলাল হাফিজ Maghanath Das 0 2,309 02-19-2017, 10:13 PM
Last Post: Maghanath Das

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)